শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

অর্ডার দিয়েছিলেন আইসক্রিম, তার বদলে এল কন্ডোম!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : ডেলিভারি সংস্থার মাধ্যমে আইসক্রিম এবং চিপস অর্ডার করেছিলেন ভারতের তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের এক বাসিন্দা। অর্ডার বাড়িতে পৌঁছতেই চোখ কপালে উঠল ওই ব্যক্তির।

আইসক্রিম এবং চিপসের বদলে কন্ডোমের প্যাকেট দিয়ে গিয়েছে ওই ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়। কন্ডোমের প্যাকেটের ছবি তুলে টুইটারে পোস্ট দিয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ওই ব্যক্তি। আর তার পর থেকেই ভাইরাল এই পোস্ট।

ওই পোস্ট থেকে জানা গিয়েছে, ২৭ অগস্ট সন্তানদের আবদারে একটি খাবার ডেলিভারি সংস্থায় আইসক্রিম এবং চিপসের প্যাকেট অর্ডার করে পাঠান পেরিয়াস্বামী। ডেলিভারি আসার পর তিনি দেখেন তাকে খাবারের বদলে দু’টি কন্ডোমের প্যাকেট পাঠানো হয়েছে। এর পরই বিরক্ত হয়ে টুইটারে ওই পোস্টটি পেরিয়াস্বামী করেন। বিষয়টি ওই খাবার ডেলিভারি সংস্থার নজরে আসার পর তারা শীঘ্রই বিষয়টি সমাধান করেন। ওই টুইটটি পেরিয়াস্বামী টুইটার থেকে পরে সরিয়েও দেন। তবে তত ক্ষণে ওই পোস্ট ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এই নিয়ে ওই খাদ্য ডেলিভারি সংস্থাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

টুইটারে অনেকে আবার কৌতুকের ছলে যার কাছে কন্ডোমের বদলে আইসক্রিম গিয়েছে, তার অবস্থা কী হয়েছে তা নিয়ে একাধিক মন্তব্য করেছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit