শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

বাংলাদেশকে গ্রুপ সেরা হতে যা করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাঁচবারের শিরোপাজয়ী শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। 

শ্রীলংকার বিপক্ষে আফগানদের দাপুটে ক্রিকেট স্পিড দেখে কিছুটা শঙ্কিত বাংলাদেশ দল। 

মঙ্গলবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ যদি জয় পায় এবং নিজেদের পরের ম্যাচে শ্রীলংকাকে টাইগাররা হারায় তাহলে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গে একই গ্রুপ থেকে সুপার ফোরে খেলবে আফগানিস্তান। 

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে শ্রীলংকাও। যদি আফগানিস্তানের কাছে বাংলাদেশ হারে এবং শ্রীলংকাও টাইগারদের হারাতে পারে তাহলে বাংলাদেশকে বিদায় করে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরে খেলবে লংকানরা। 

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রোববার শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে সুপার ফোরে খেলা বলতে গেলে নিশ্চিত ভারতের। নিজেদের পরের ম্যাচে দুর্বল হংকংকে হারালেই এ গ্রুপের সেরা দল হিসেবে সুপার ফোরে খেলবে ভারত। 

ভারতের বিপক্ষে পাকিস্তান হারলেও তাদের ভয়ের কিছু নেই। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংকে হারালেই ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে খেলা নিশ্চিত হবে বাবর আজমদের। 

তবে হংকংয়ের বিপক্ষে পাকিস্তান যদি কোনো কারণে হেরে যায় তাহলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন ভারতের সঙ্গী হয়ে সুপার ফোরে খেলবে হংকং। 

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit