শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে ডে‌কে কড়া প্রতিবাদ ঢাকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডে‌কে কড়া প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ঢাকা। এ বিষ‌য়ে রাষ্ট্রদূত‌কে এক‌টি মৌখিক নোট দেওয়া হ‌য়ে‌ছে। 

সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব ব‌লেন, ও‌দের (‌মিয়ানমার) রাষ্ট্রদূত‌কে আজ (‌সোমবার) আমরা ডে‌কে‌ছি। তা‌কে একটা মৌখিক নোটের মাধ‌্যমে কড়া প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে।

মাসুদ বিন মোমেন ব‌লেন, যে ঘটনা ঘ‌টে‌ছে, সেটার ব‌্যাপা‌রেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পরে ওই দিন রাত সা‌ড়ে ১২টার দি‌কে সেনাবা‌হিনী-বি‌জি‌বির বোমা বিশেষজ্ঞ টিম একটি মর্টারশেল ধ্বংস করে। আরেকটি মর্টারশেল আজ বিকেলে ধ্বংস করার কথা।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit