বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নোয়াখালীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকনসহ ৫শতাধিক নেতাকর্মির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষরে ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪৯৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মামলায় মাহবুব উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আরও জানায়, এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলায় দুজন বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে জ্বালানি তেল ও পরিবহনভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে সোনাইমুড়ীর ছাতারপাইয়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।  বিএনপির মিছিলটি সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় সড়কে এলে বিপরীত দিক থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit