শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

আটোয়ারীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১  আহত ৩

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (১৭) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’টি মোটর সাইকেলের আরো তিন জন। রোববার (২৮ আগষ্ট) বিকেলে তোড়িয়া-পাহাড়ভাঙ্গা সড়কের মুন্সিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ীর সামনে রাস্তায় মারাত্মক এই দূর্ঘনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী (ভেদুপাড়া) গ্রামের বুধু মোহাঃ এর পুত্র বলে জানাগেছে।

আহতরা হচ্ছেন- নিহত নজরুল ইসলামের মোটর সাইকেল আরোহী একই গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম (১৬), অপর মোটর সাইকেল চালক পাশ্ববর্তী ঠাকুরাগাঁও জেলার রুহিয়া ঘনিবিষ্টপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র (হানিফ এন্টারপ্রাইজ, রুহিয়া কাউন্টার এর কর্মচারী) সাব্বির হোসেন (৩০) এবং আরোহী একই জেলার রুহিয়া রাজাগাঁও গ্রামের জমিরুল ইসলামের পুত্র সারোয়ার হোসেন (২৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম তার সঙ্গী হাসিবুলকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি হতে তোড়িয়া অভিমুখে আসছিলেন।

এদিকে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সাব্বির হোসেনের টিভিএস (আরটিআর) মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষে নজরুল ইসলাম ও তার সঙ্গী আরোহী মোটর সাইকেল সহ ছিটকে রাস্তার পার্শ্বে পুকুরে পড়ে যায় এবং অপর মোটর সাইকেলের চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। স্থানীয়রা তাদেরকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে এবং মোটর সাইকেল দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit