শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এশিয়া কাপে যুক্ত হলো নতুন নাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা উঠতে আর মাত্র বাকি কয়েক ঘণ্টা।  বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান।  তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পরিবর্তন হয়ে গেল এশিয়া কাপের।  এশিয়া কাপে যুক্ত হলো নতুন নাম।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ডিপি ওয়ার্ল্ড যৌথভাবে একটি নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছে। যার ফলে ছয় দেশের আসন্নটি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ (DP World Asia Cup2022)।

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বলেছেন, ‘আমরা ২০২২ এশিয়া কাপে আমাদের টাইটেল স্পনসরশিপ ঘোষণা করতে পেরে আনন্দিত। এই অংশীদারিত্বটি এই অঞ্চলের নতুন ক্রীড়া দুবাইতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টগুলোর একটির অংশ হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে। আমরা টুর্নামেন্ট সংগঠক, দল এবং খেলোয়াড়দের সাফল্য কামনা করি।’

নতুন চেহারার ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপে এবার খেলবে ৬ দেশ – বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং হংকং। মোট ১৩টি ম্যাচ খেলা হবে। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই এবং শারজাহতে হবে ম্যাচগুলো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

facebook sharing button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit