শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সরকার জনস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে: শফিউল আলম চৌধুরী নাদেল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে কুলাউড়ায় পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শুক্রবার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন, জয়চন্ডি ইউনিয়ন ও কর্মধা ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামীলীগ সরকার জনস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

সরকার বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা সহ চিকিৎসা সেবায় সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। সরকারের পাশাপাশি সরকার দল আওয়ামীলীগ আর্তমানবতার সেবায় সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সময় যারা ক্ষমতায় ছিলো তাদের কাছ থেকে এ ধরনের সেবা পায়নি দেশের জনগণ।কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলীর সভাপতিত্বে ও কর্মধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল আউয়াল, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফতাব আলী, যুগ্ম সাধারন সম্পাদক আশফাক আহমদ, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ সভাপতি ডাঃ মঞ্জিল মুর্শেদ ওসিম, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ সম্পাদক সঞ্জয় পাশী জয়।

ফ্রী মেডিকেল চিকিৎসা প্রদান করেন, ডাঃ পঙ্কজ পাল, ডাঃ এহসান খান, ডাঃ সাফওয়ান, ডাঃ ফিরোজ, ডাঃ টুম্পা, ডাঃ রাজিয়া, ডাঃ মাহবুব, ডাঃ শাকিল, ডাঃ মাকসুদা, ডাঃ লিওন, ডাঃ রিয়াদ, ডাঃ তন্নী, ডাঃ জোতি, ডাঃ রনি, ডাঃ শাওন, ডাঃ শোয়েব, ডাঃ ময়নুল, ডাঃ হাবিবা, ডাঃ সুফিয়া, ডাঃ লুবা, ডাঃ রূপা।উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম এ শুকুর, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি, পাবেল আহমদ রুহেল, কামরুল ইসলাম রাজিব, আশরাফ আহমদ, ইজাজুল ইসলাম শাহিন। 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit