সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মহালছড়ি ৬৯৩ জন নিবন্ধীত জেলেদের মাঝে ভিজিএফ,র চাউল বিতরন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া নিবন্ধনকৃত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলার ৬৯৩ জন জেলেদের মাঝে  বিশেষ ভিজিএফর (চাল) বিতরণ করা হয়েছে বুধবার (২৪আগষ্ট ২০২২ইং)সকাল ১১টার দিকে মহালছড়ি ইউনিয়ন পরিষদের সামনে  চাউল বিতরন উদ্বোধন করেন মহালছড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল।এসময়  বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই এর  সহকারি মার্কেটিং অফিসার নাসরুল্লাহ আহমেদ, মহালছড়ি  ইউনিয়ন পরিষদের সচিব প্রয়াসী চাকমা উপস্থিত ছিলেন।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রনোদনা দিয়ে আসছেন। আওয়ামী লীগের মূলনীতি হচ্ছে অসাম্প্রদায়িক নীতি। এইখানে কে কোন দল করেন সেই বিবেচনা না করে আমরা সকলকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় ৩ মাস কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল মৎস্যজীবিদের বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় চাল প্রদান করা হয়েছে।প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১লা মে থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল কর্মহীন মৎসজীবিদের জন্য উক্ত বিশেষ ভিজিএফ (চাল) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দ দেয়া হয়েছে।চাউল বিতরন অনুষ্টানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই এর কর্মকর্তা, কর্মচারী, ইউপি সদস্য, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit