শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

মাইক্রোবাস উদ্ধার, ঋণের চাপে চুরির পথ বেছে নেয় আলতাব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : নাটোরের সিংড়া থেকে চুরি হওয়া মাইক্রোবাস চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। চুরির সাথে জড়িত আলতাব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আলতাব হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-ই আলম সিদ্দীকি জানান, গত ১৯ আগস্ট সিংড়া বাসস্ট্যান্ড থেকে ব্যবসায়ী মোঃ চান মিয়ার মাইক্রোবাসটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন মো. চাঁন মিয়া। ওই অভিযোগের প্রেক্ষিতে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মাইক্রেবাস উদ্ধারে তৎপরতা শুরু করে। 

প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাসটি চুরির সঙ্গে জড়িত আলতাব হোসেনকে সনাক্ত করে পুলিশ। এক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর এলাকা থেকে আলতাব হোসেনকে আটক করে সিংড়া থানার পুলিশ। 

পরে আলতাবের দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। 

আটক আলতাব হোসেন সিংড়া উপজেলার কলমপুন্ডরী গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে একজন পরিবহন ব্যবসায়ী। তার নিজের একটি মাইক্রেবাস ও একটি ট্রাক রয়েছে। তবে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন আলতাব হোসেন। ঋণ পরিশোধ করতে না পারায় এবং পাওনাদারের চাপে চুরির পথ বেছে নেয় বলে সে স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় পুলিশ।

ওসি নুর-ই আলম সিদ্দীকি আরও জানান, মাইক্রেবাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই চুরির ঘটনায় অন্য কেউ জড়িত নয় বলে জানিয়েছে আলতাব।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ১০.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit