শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বাঁধ কাটতে গেলে যুবককে পিটিয়ে হত্যা দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় পূর্ব বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডিত  সোহরাব উদ্দিন ও ইলিয়াছ হোসেন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে । মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন। যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। এ মামলায় অপর ৩আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে নতুন সুখচর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৩৫) সহ কয়েকজন পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশে বাঁধ কাটতে যায়। কিছুক্ষণ পর দণ্ডপ্রাপ্তরাসহ ৫জন গিয়াস উদ্দিনকে বাঁধ কাটতে বাধা দেয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি মারধর ও মাথার ওপর থেকে তুলে আছাড় দিয়ে জখম করে হামলাকারি সোহরাব ও ইলিয়াছ। পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে তদন্তকারি কর্মকর্তা।  

আদালত সূত্র আরও জানা যায়, আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে শুনানি শেষে সোহরাব ও ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবুল কালাম, রিফুলা আক্তার ও সেলিনা আক্তারকে মামলা থেকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল। এরপর আসামিদের পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit