শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সিলেটে ব্র্যাকের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নগরীর টিলাগড়স্থ ইউসেফ ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্প কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদেরকে সর্বাবস্থায় প্রাধান্য দিতে হবে। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিক’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৯, ২০ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়,সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন,উপজেলা সমবায় অফিসার, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুজ্জামান।আলোচনা সভায় সমাপনি বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক অনিক আহাম্মেদ অপু। সভায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর প্রাইড প্রকল্পের লিড দেবাংশু কুমার ঘোষ সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit