শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

মধ্যনগরে ইউপি সদস্যকে হেয় করার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৭৭ Time View

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এখলাছ মিয়ার বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ইউএনওর কাছে অভিযোগ ও তাকে (এখলাছ) সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল জলিলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গড়াকাটা বাজারে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

গড়াকাটা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল এখলাছ মিয়ার বিরুদ্ধে গত ১ আগস্ট একই ইউনিয়নের পনারকুড়ি গ্রামের জামাল বাদশা নামে এক ব্যক্তির স্বাক্ষর জাল করে ইউএনওর কাছে অভিযোগ করেছিলেন। ওই অভিযোগে বলা হয়, জামাল বাদশার বাবা আব্দুল হালিম ও তার চাচাতো বোন রাবেয়া খাতুনসহ কয়েকজনের কাছ থেকে আশ্রয়ণের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ইউপি সদস্য এখলাছ মিয়া। কিন্তু জামাল বাদশা জানিয়েছেন, তিনি অভিযোগপত্রে স্বাক্ষর করেননি। স্থানীয়রা জানিয়েছেন, জলিল লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী সাজিয়ে এখলাছ মিয়ার বিরুদ্ধে বক্তব্য মুঠোফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এতে এখলাছ মিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন বলে মানববন্ধনে জানানো হয়। পূর্ব শত্রুতার জেরে এখলাছ মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও জলিলের শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন, বাচ্চু মিয়া, দুলাল মিয়া, সিরাজ মিয়া, নূর জাহান, কুলসুম প্রমুখ। মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ নানা শ্রেণির দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ইতোমধ্যে এখলাছ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। ওই কমিটির তদন্তে এখলাছ মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আগামী বুধবার বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit