বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গ্রামবাসীর হামলায় এসিল্যান্ড হাসপাতালে, ইউএনওর গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৭৫ Time View

ডেস্কনিউজঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে রোববার (২১ আগস্ট) সকালে আমি ও এসিল্যান্ড সরেজমিন পরিদর্শনে যাই। এ সময় এলাকার কিছু উঠতি বয়সী যুবক ও নারীরা পথরোধ করে ও অশালীন আচরণ করে।

একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কিউএনবি/বিপুল/ ২১.০৮.২০২২/ সন্ধ্যা ৭.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit