রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : তিনটি নতুন মুখ অন্তর্ভুক্ত করে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, জেফরি ভাণ্ডারসে, আসিন বান্দারা। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা ও মাহিশ পাথিরানা।

বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান দলে ছিলেন ব্যাটার চান্ডিমাল। তবে গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে কারণে এশিয়া কাপের দলে ফিরলেন ৬৮ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার পেসার নুয়ান থুসারা, দুই অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মধুশঙ্কা।

ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি পেসার বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথার। বিনুরা এবং রাজিথার জায়গায় আসিথা ফার্নান্দো এবং প্রমোদ মধুশানের নাম অনুমোদনের জন্য শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি ইনজুরিতে পড়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার দুসমন্থা চামিরা এখনও পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা সত্ত্বেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে তাকে। ফিটনেস পরীক্ষায় পাস করলেই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন চামিরা।

ইনজুরির কারণে শ্রীলঙ্কার অনভিজ্ঞ পেস বোলিং ইউনিটের ওপর বাড়তি চাপ থাকবে। টি-টোয়েন্টিতে নতুন মুখ বিনুরা, ২১ বছর বয়সী মধুশঙ্কা এবং ১৯ বছর বয়সী পাথিরানা ছাড়াও শ্রীলঙ্কার কাছে বিকল্প পেসার হিসাবে আরও আছেন- অলরাউন্ডার চামিকা করুনারত্নে এবং দাসুন শানাকা।

সম্প্রতি এসএলসির আমন্ত্রণমূলক (ঘরোয়া টি-টোয়েন্টি) টুর্নামেন্টে ৬ দশমিক ৮৭ রেটে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নুয়ানিন্দু।

লঙ্কার স্পিন বিভাগ সামলাবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা এবং প্রবীণ জয়াবিক্রমা। তাদের সাথে যোগ দিয়েছেন জেফরি ভাণ্ডারসে। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেললেও গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তিনি। 

আর ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করে দলে ফিরেছেন আসিন বন্দারা। পাঁচ নম্বরে ব্যাট করে চার ইনিংসে ১৩৪ রান করেন তিনি।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব। ‘বি’ গ্রুপে বাংলাদেশ-আফগানিস্তানের সঙ্গে রয়েছে দলটি। আসরের প্রথম দিনে আফগানদের বিপক্ষে নামছে তারা। আর ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে থাকছে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল।

এ বছর এশিয়া কাপ হবার কথা ছিল শ্রীলঙ্কাতেই। কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের এই আসর। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।

এশিয়া কাপে শ্রীলঙ্কা দল: 
দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভাণ্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ানিন্দু ফার্নান্দো, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো ও প্রমোদ মধুশান। 

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit