রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

বড় ধাক্কা খেল পাকিস্তান, চোটে এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপের আগে বড় সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে পাকিস্তান দলের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি টুর্নামেন্ট থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন। হাঁটুর ইনজুরিতে শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ মিস করবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে। 

এর আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম টেস্টেই ফিল্ডিং করার সময়ে আফ্রিদি চোট পেয়েছিলেন। এর পর থেকে তিনি আর খেলতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মেডিক্যাল অফিসার ডা. নাজিবুল্লাহ সুমরো জানিয়েছেন, নতুন স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর পিসিবির মেডিক্যাল উপদেষ্টা কমিটি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শাহিন আফ্রিদিকে আপাতত মাঠের বাইরে রাখা হবে। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

পিসিবি আশা করছে, বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ফিরবেন আফ্রিদি, ‘সে খুবই হতাশ। তবে সাহসী ছেলে, যে তার দেশের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরতে চায়। রোটারডামে তার ইনজুরির ভালো উন্নতি হয়েছে। তবে আরও সময় দরকার তার। আশা করা হচ্ছে, অক্টোবরে মাঠে ফিরতে পারবে আফ্রিদি।’ 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit