সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মাটিরাঙ্গাতে স্বাশিপ, এর উদ্যােগে  জাতীয় শোকদিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে  ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যােগে  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট ২০২২ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজিত জাতীয়  শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল এর পূবে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু স্বাধীনতা ফ্রিডম স্কোয়ারে  জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃতিতে  পুষ্পস্থবক অর্পণ করা হয়।  স্বাশিপ  পরিষদের খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক তাইন্দং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাশিপ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সচিব বে-সরকারি শিক্ষক- কর্মচারি কল্যাণ বোর্ডের অধ্যক্ষ মো:শাহজাহান আলম সাজু।

স্বাশিপ, পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মো:আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে চট্রগ্রাম বিভাগের স্বাশিপ, পরিষদের সাধারন সম্পাদক  অধ্যাপক পার্থ সারথি চৌধুরী প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এসময় পানছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ ও জেলা আ,লীগের সহ-সভাপতি সমীর দত্ত, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও জেলা আ,লীগের সহ-সভাপতি মো:শামছুল হক, পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগের আহবায়ক ও জেলা আ,লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক অধ্যাপক নিলোৎপল খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা,স্বাশিপ, পরিষদের কেন্দ্রীয়  যুগ্ন-সাধারন সম্পাদক ও সদস্য  বে-সরকারি শিক্ষক-কর্মচারি  কল্যাণ বোর্ডের অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,স্বাশিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি  প্রধান শিক্ষক কেন্দ্রীয় পরিষদের আবদুল্লাহ আল মামুন, স্বাশিপ পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সম্পাদক রতন পিটার গোমেজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

বিশেষ বক্তা স্বাশিপ চট্রগ্রাম বিভাগের সাধারন সম্পাদক মোজ্জামেল হক,খাগড়াছড়ি জেলা প্রধান শিক্ষক পরিষদ আতাউল ইসলাম,চট্রগ্রাম বিভাগের প্রধান শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম,  চট্রগ্রাম সিটি কর্পোরেশন স্বাশিপ পরিষদের সভাপতি টিংকু কুমার ভৌমিক,জেলা স্বাশিপ এর যুগ্ন-সাধারন সম্পাদক ও  মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:নুরুল ইসলাম অন্যান্যের মাঝে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মোস্তফা কামাল মাটিরাঙ্গা সিনিয়র আলীম মাদরাসার অধ্যক্ষ মো:সলিমউল্লাহ, তবলছড়ি আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো:সাইফুল  ইসলাম, , গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নুরুল হুদা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবুল হাশেম,  সহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন পার্বত্যাঞ্চলের শিক্ষকদের জন্য পাহাড়ী ভাতা সহ যেসমস্ত বিদ্যালয়ে বিদ্যুৎ নেই  বিদ্যুৎতায়নের  জন্য জোর দাবি সহ মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা উচ্চবিদ্যালয়, বেলছড়ি উচ্চ বিদ্যালয়, খেদাছড়া দাখিল মাদরাসা এমপি ভুক্তকরার জন্য দাবি জানান জেলার  শিক্ষক প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে স্বাশিপ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সচিব বে-সরকারি শিক্ষক- কর্মচারি কল্যাণ বোর্ডের অধ্যক্ষ মো:শাহজাহান আলম সাজু বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, খুনিদের বিচারের দাবি করে বলেন, ২৭ জনকে ইফটির মাধ্যমে পার্বত্য এলাকার এমপিওভুক্ত বেসরকারি স্কুল,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ২৭ জন  শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে ৮০ লক্ষ ৪৯ হাজার ৭৮৯ টাকা প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শিক্ষাব্যাবস্থাকে উন্নতি করেছেন। বিএনপি কল্যাণট্রাস্ট বন্ধ করে তার অপুরনীয় ক্ষতি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণট্রাস্টে ব্যাপক অনুদান দিয়ে তা পুনরায় সচল করেন। স্বাচিপ মুজিব আদর্শের সংগঠন, বদলি বাস্তবায়ন করতে হবে। টোটাল শিক্ষা ব্যাবস্থা কে জাতীয়করণ করা যৌক্তিক দাবি। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিবার জন্য আমরা জাতীয়করণ চাই। জাতীয়করণ আন্দোলনে একাত্বতা ঘোষণা করেন তিনি।  পার্বত্য ভাতা যৌক্তিক দাবি মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দাবি বাস্তবায়নে আশ্বস্ত করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit