শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, ৯০ বিদেশি যোদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৯০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধাকে হত্যার দাবি করেছে রাশিয়া।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ নিয়মিত ব্রিফিংয়ে জানান, ভূমি থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই সেনাদের হত্যা করা হয়। 

ইউক্রেনের খেরসন এবং নিকোলাইভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৮০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলেও ওই ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। 

চলতি বছরের ফেব্র্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সামরিক বাহিনী ধারণা করেছিল  এসব বিদেশি যোদ্ধার সংখ্যা সাত হাজারের কাছাকাছি । 

যদিও ইউক্রেনে মাত্র দুই হাজার ৭৪১ জন বিদেশি যোদ্ধা আছে বলে গত মাসে জানিয়েছিল রুশ সেনাবাহিনী। 

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit