শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ২ ট্রলার ডুবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৩৩ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের কুয়াকাটা বরাবর এ দুর্ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী অন্য একটি ট্রলার ক্ষতিগ্রস্ত দুই ট্রলারের সকল জেলেকে উদ্ধারে সক্ষম হয়। 

উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহেল ও সুজনের বাড়ি পটুয়াখালীর মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে। 

আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছিল।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit