শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা,গ্রেফতার-৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের বান্ডিলের ওপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীরপাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল( ৪৪) সারাজানের ছেলে মো.সবুজ (২৬) একই থানার তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.ফারুক (৪৮)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতরণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।   
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে। 
এসপি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit