শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

স্বামী বাজারে,শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।নিহত গৃহবধু সুমা আক্তার (২২) উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বায়জিদ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।বুধবার (১৭ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের চর বায়জিদ গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সকালের দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি)  দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবত সুমা আক্তারের পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে ঝামেলা চলছে। বুধবার সকালের দিকে স্বামী বাজার করতে গেলে শ্বশুর ও শ্বাশুড়ি গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে দেখে সুমার ঝুলন্ত লাশ। ওই সময় তাদের শৌরচিৎকারে প্রতিবেশীরা এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit