মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সাগর উত্তাল, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে রোববার সকাল থেকে উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল বঙ্গোপসাগর। জোয়ারের পানি বেড়ে প্লাবিত হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীর পাঁচটি গ্রামসহ নিম্নাঞ্চল। সকাল থেকে চলে একটানা মাঝারি ও ভারি বর্ষণ। থেমে থেমে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। 

শনিবার রাতের জোয়ারে ওই সব এলাকা প্লাবিত হয়। জোয়ারের সময় পানিবন্দি হয়ে পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েন হাজারও মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ ছিল দুপুর পর্যন্ত। সমুদ্রে যাওয়া জেলেরা তীরে ফিরতে শুরু করেছেন। 

ইতোমধ্যে চরমোন্তাজ স্লুইস ঘাট, সোনারচর, মৌডুবিসহ কয়েকটি এলাকার তীরে এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন মাঝিমাল্লারা। তবে এখনো উত্তাল সাগরে অনেক জেলে মাছ শিকার করছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে পায়রাসহ সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit