শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

তেল বিক্রি করে রেকর্ড মুনাফা সৌদি আরবের আরামকোর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৮.৪ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড মুনাফা করেছে।ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও করোনা পরবর্তী চাহিদার কারণে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ার দেশটির রাষ্ট্রায়ত্ত উৎপাদক আরামকো রোববার এই রেকর্ড মুনাফা লাভের খবর জানায়। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরামকো জানায়, দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের ৯০ শতাংশ মুনাফা বেড়েছে। তেলের উচ্চমূল্য ও বিক্রির পরিমাণ বৃদ্ধির কারণে বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে এই মুনাফা অর্জন করছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, প্রতিষ্ঠানটি আশা করছে যে, নানা প্রতিকূলতার পরও পরবর্তী দশকেও তেলের চাহিদা বাড়তে থাকবে।

গত সপ্তাহেই আরামকো তাদের আরব লাইট গ্রেড ক্রুডের দাম বাড়িয়েছে। আগামী মাসে এশিয়ায় পাঠানো চালানে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এই দাম আঞ্চলিক বেঞ্চমার্কের চেয়ে ৯.৮০ ডলার বেশি।

আগস্টের তুলনায় এই দাম বাড়ানো হলো আরও ৫০ সেন্ট। অবশ্য জুলাইয়ে পরিচালিত ব্লুমবার্গের এক জরিপে অংশগ্রহণকারী জ্বালানি তেল ব্যবসায়ী ও পরিশোধনাগার শিল্প আরও বেশি বা ১.৫০ ডলার দরবৃদ্ধির অনুরোধ জানিয়েছিল।

সেপ্টেম্বরে সরবরাহ হবে এমন আরব লাইট তেলের অফিশিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) বাড়ানো হয়েছে প্রতি ব্যারেলে ৫০ সেন্ট, যা রেকর্ড সর্বোচ্চ।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit