রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

উত্তরায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর প্রকৃত ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা কামার পাড়ার (রাজা বাড়ি) এলাকায় গত ৬ আগষ্ট শনিবার দুপুরে ব্যাটারি চালিত রিক্সার দোকানে চার্যকৃত ব্যাটারিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম সহ ৮ জন দগ্ধ হয়েছিলেন এবং এরমধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা য়ায়, উত্তরার কামারপাড়ায় নিহত গাজী মাজহারুল ইসলামের অটোরিক্সা গ্যারেজর পাশাপাশি একটি ভাঙারির দোকান আছে। গ্যারেজে অটোরিক্সা রেখে ব্যাটারির নিয়মিত চার্য দেওয়া হত এবং অটোরিক্সার ব্যাটারিতে কোন সাবধানতা অবলম্বন না করে এসিড পরিবর্তন করা হত।

নিহত মাজহারুলের পরিবার ও প্রত্যক্ষদর্শির মতে উক্ত গ্যারেজে ঘটনার দিন অনেকগুলো ব্যাটারি ওভার লোডিং চার্য দেওয়া হচ্ছিল। চার্যকৃত ব্যাটারিতে গ্যারেজ মালিক এসিড পরিবর্তন করছিল এসময় অল্প দুরবর্তিস্থানে অপর দুই কর্মচারী সিগারেট টানছিলেন। ব্যাটারিতে এসিড ঢালবার সময় অসাবধানতাবশত কিছু এসিড বিদ্যুতের তারে গিয়ে লাগে, এসময় বিদ্যুতের শর্টসার্কিট হয়ে বিস্ফোরণে গ্যারেজ মালিক গাজী মাজহারুল সহ ৮ জন অগ্লিদগ্ধ হয়। বিস্ফোরণের সময় গ্যারেজে থাকা ১৩টি অটোরিক্সা ছিন্নবিচ্ছিন্ন হয় এবং রক্ষিত অনান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পাশের ভাঙারির দোকান ঘরে রক্ষিত বিভিন্ন স্থান হতে ক্রয়কৃত ডঃ রাযেস এর জার্মকিল কিল স্প্রের কিছু ব্যবহারিত খালি কৈাটাগুলিসহ অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে গেলেও অক্ষত থেকে যায়। বিস্ফোরণ ঘটার পর উত্তরা ফায়ার স্টেশনের ব্যবস্থাপক সৈয়দ মনিরুল ইসলাম তিনটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।

পরবর্তিতে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরদির্শন করে এবং পরিক্ষা নীরিক্ষা করে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় যে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ব্যটারি বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গ্যারেজে আগুন লেগে ১৩টি অটোরিক্সাসহ  সকল মালামাল ছিন্নবিচ্ছিন্ন হলেও পার্শ্ববর্তি ভাঙ্গারীর দোকানে রক্ষিত ননএলকহলিক ডঃ রাযেস এর জার্মকিল কিল স্প্রে কৌটাগুলি অক্ষত ছিল।

এদিকে নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে  তারা গণমাধ্যমকে জানান, ঘটনার  পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম তার শ্বশুর রফিককে এবং নূর হোসেন তার ছেলে নাজমুলকে মৃত্যুর আগ মূহুর্তে বলেছে, রিক্সা গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম ব্যাটারিতে এসিড পরিবর্তন করছিল , এ সময় অদূরে অপর এক কর্মচারী সিগারেট টানছিল বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল, হঠাৎ ব্যাটারিতে লাগানো বিদ্যুতের তারে  এসিডের ফোটা লেগে স্পার্কিং হয় এবং মূহুর্তে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। 

নিহতের পরিবারের সদস্যরা বলেন, তাদের পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি চলে গিয়েছে তারা এখর অসহায়, দিশেহারা এবং অনিশ্চয়তায় ভুগছেন। তারা বিত্তবানদের সহায়তা করার অনুরোধ করেন। ঘটনাস্থলের আশেপাশে স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায়, ১ বছর আগেও একই রিক্সা গ্যারেজে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে একজনের মৃত্যু হয়।

সম্প্রতি ঘটনায় অটোরিক্সা গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিকের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে গত বুধবার তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit