শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বাগেরহাটে ১০ কি.মি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে টক জাতীয় ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শুকদাড়া থেকে শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত করোনা সহিষ্ণু গ্রাম বিনির্মাণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, শেখ হেলাল উদ্দীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটুগোপাল দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit