শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

১৫ আগষ্টে শাহাদাত বরণকারীদের মাগফেরাত কামনায় কুরআন খতম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০ বার পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়। ইমামনগর হাফিজিয়া মাদ্রাসা ১০ খতম, বজরাটেক দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসা ১০ খতম, চরধরমপুর তালিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ১০ খতম, উপজেলা পরিষদ জামে মসজিদে ২০ খতম দু’দিনে মোট ৫০ খতম সম্পন্ন করা হয়।

ভোলাহাট ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শাহাদাত হুসাইনের পরিচালনায় পবিত্র কুরআন শরীফ খতমে অংশগ্রহণ করেন,হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ইসলামী ফাউন্ডেশনের সকল হাফেজ ও ইমামগণ। এ সময় উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ার টেকারসহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের  ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কুরআন খতম সম্পন্ন ও বিশেষ দোয় করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit