শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

যে কারণে জাতিসংঘ মহাসচিবের সমালোচনা করেছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিউল সফরকালে পিয়ংইয়ংকে সম্পূর্ণ এবং যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার ‘বিপজ্জনক কথার’ জন্য সমালোচনা করেছে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের। দু’দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় থাকা গুতেরেস উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তার ‘স্পষ্ট প্রতিশ্রুতি’ ব্যক্ত করেছেন এবং এটিকে ‘পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার মৌলিক লক্ষ্য’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন যে উত্তর কোরিয়া তার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরপরেই মহাসচিব এই মন্তব্য করেন। তবে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী নীতির প্রতি ‘সহানুভূতি’ দেখানোর অভিযোগ করে আজ রবিবার  জাতিসংঘের প্রধানকে নিন্দা করেছেন।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিবের বক্তব্যে নিরপেক্ষতা এবং ন্যায় বিচারের অভাব রয়েছে, এটি মেনে নিতে পারিনা , এ জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’কিম বলেন, উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পরমাণু নিরস্ত্রীকরণের’ দাবী “ডিপিআরকে‘র সার্বভৌমত্বের লঙ্ঘন’। তিনি বলেন, ‘আমরা মহাসচিব গুতেরেসকে আগুনে পেট্রল ঢালার মতো বিপজ্জনক কথা ও কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিই।’ -বাসস।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit