রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

জাতীয় শোক দিবস উপলক্ষে সিজিএ কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬০ Time View

ডেস্ক নিউজ  : স্বেচ্ছা রক্তদান একটি মহৎ কাজ। এ দানের মাধ্যমে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের সেবা করবে, এটাই মানবিকতা। আর মানবিক মানুষই সোনার মানুষ। এই সোনার মানুষেরাই সোনার বাংলা গড়ে তুলবেন।

রোববার (১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচাস্থ হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় চত্বরে (সিজিএ) কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠান উদ্বোধন করেন হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হিসাব মহানিয়ন্ত্রক বলেন, আমাদের কাছে যারা সেবা নিতে আসেন, সম্মানের সাথে সেবা পাওয়ার অধিকার তাদের রয়েছে। তাই মানুষকে সেবা দিতে আমরা আন্তরিক থাকব। নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাব। কেননা এ দেশের মানুষের কাছে, এ দেশের কাছে, এ জাতির কাছে আমরা ঋণী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান এবং কোয়ান্টাম মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামান। 

স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রক্তদানের নানা উপকার ও গুরুত্বের কথা তুলে ধরেন তারা। এছাড়া স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই আমাদের দেশের রক্তের চাহিদা মেটানো সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।  

মুমূর্ষু রোগীকে বাঁচাতে সিজিএ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit