শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

ভেন্টিলেটর খোলা হয়েছে, কথা বলছেন রুশদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ছুরিকাহত হওয়া ঔপন্যাসিক সালমান রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে, তিনি এখন কথা বলতে পারছেন বলে জানান তার এজেন্ট ও শাটাকোয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট।

শুক্রবার সকালে এই শাটাকোয়া ইনস্টিটিউটেই ৭৫ বছর বয়সী রুশদি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে উড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার এজেন্ট অ্যান্ড্রু উইলি মার্কিন গণমাধ্যমকে রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া ও কথা বলতে পারার কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আগের দিন শুক্রবার উইলি বলেছিলেন, ‍রুশদির অবস্থা ভালো নয় এবং তিনি এক চোখ হারাতে পারেন।

২৪ বছর বয়সী হাদি মাতারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দৌড়ে মঞ্চে গিয়ে রুশদির মুখমণ্ডল, ঘাড় ও পেটে অন্তত ১০ বার ছুরি মেরেছেন।

এতে তার এক বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে যায় এবং যকৃত ক্ষতিগ্রস্ত হয় বলে শুক্রবার জানিয়েছিলেন উইলি।

রুশদি এক চোখ হারাতে পারেন বলেও সেসময় আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

ঔপন্যাসিকের সর্বশেষ শারীরিক অবস্থার খবর না মিললেও অনেক লেখক ও বুদ্ধিজীবী তাদের টুইটে ‘রুশদি কথা বলতে পারছেন’ জেনে তাদের স্বস্তির কথা লিখেছেন।

শাটাকোয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাইকেল হিলও টুইটারে একই খবর দিয়েছেন।

রুশদির ওপর এই হামলাকে মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বজুড়ে রাজনীতিক, লেখক, সাংস্কৃতিক কর্মীসহ অসংখ্য মানুষ এই হামলার নিন্দা জানিয়েছেন।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit