বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে খাদে পানিতে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেক এর ছেলে শিমুল হোসেন (৩২) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)। তারা রাজশাহী থেকে ব্যবসা করতেন। সকালে রাজশাহী থেকে মাইক্রোবাস যোগে নওগাঁর দিকে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস থেকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মহাদেবপুর উপজেলার ভীমপুর মৌজায় একটি আধুনিক সাইলো নির্মাণে ১৫ একর জমিতে প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটির ভরাটের কাজ করা হচ্ছে। আজকেও মাটি ভরাটে কাজ করা হচ্ছিল। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে মাটি বহনের ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে খাদের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে কর্তবরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

সংবাদ পেয়ে নিহতদের পিতা আব্দুল খালেক ছেলে ও ছেলের বউ এর মরদেহ দেখতে হাসপাতালে ছুটে আসেন। নিহতের চাচাতো ভাই আসাদুল বলেন, তারা রাজশাহীতে ব্যবসা করতেন। সকালে তারা ব্যক্তি গত কাজে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসতেছিলেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দূর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে আধুনিক সাইলো নির্মাণে মাটি বহনের ট্রাক্টরের কারণে গত ২৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলী মোড়ে ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে চার শিক্ষকসহ ৫ জন মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit