রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিএনপির সমাবেশস্থলে উড়ল ড্রোন, ফখরুল বললেন, ‘ভয় পাই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : দেশে গণতন্ত্রকামী মানুষকে মনিটর করার জন্য সরকার বিদেশে থেকে ড্রোন নিয়ে এসেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে ইরান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ড্রোনের আমদানি প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, কয়েক দিন আগে একটা খবর আমার চোখে পড়েছে, সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা ইরান থেকে ২১টা ড্রোন আমদানি করেছে এবং তারা বলেছে, এই ড্রোন নিয়ে এসে ভাসানচরে পরীক্ষা করে দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন, দেখেছেন যে ড্রোন কিভাবে চলে?‘এই ড্রোন দিয়ে কী করবে? ভাসানচরের রোহিঙ্গাদের তারা (সরকার) মনিটর করবে।

আসলে তারা এগুলো নিয়ে এসেছে এ দেশের মানুষদের মনিটর করার জন্য, এই ড্রোন নিয়ে এসেছে যারা গণতন্ত্র চায় তাদের মনিটর করার জন্য। ‘মির্জা ফখরুল বলেন, ড্রোনের নাম শুনলে আমরা খুব ভয় পাই। কেন ভয় পাই? আমরা দেখেছি ড্রোন দিয়ে কিভাবে অন্য দেশে গিয়ে বিভিন্ন নেতাদের হত্যা করা হয়। আমরা দেখেছি, এই ড্রোন দিয়ে যারা গণতন্ত্র চায়, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, সংগ্রাম করেছে তাদেরকে হত্যা করা হয়েছে।

কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত নয়াপল্টনের দীর্ঘ সড়কে হাজার হাজার নেতাকর্মীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিএনপির মিডিয়া বিভাগের তত্ত্বাবধানে জনসমাবেশস্থলে একটি ড্রোন উড়তে থাকলে নেতাকর্মীরা তা দেখতে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit