শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

গ্রিসে অভিবাসী বোঝাই নৌকা ডুবি, নিখোঁজ ৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের এজিয়ান সাগরের কার্পাথোসে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার একজন উপকূলরক্ষী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিবাসী বহনকারী ওই নৌকাটিতে ৮০ জন ব্যক্তি ছিল। এর মধ্যে তারা ২৯ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়া এ নৌকা ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫০ অভিবাসী। এক কোস্টগার্ড কর্মকর্তা এএফপিকে জানান, অভিবাসী বহনকারী নৌকাটি মঙ্গলবার তুরস্ক থেকে ইতালির যাওয়ার উদ্দেশে রওয়না দিয়েছিল। নিখোঁজদের উদ্ধারে গ্রিক কোস্টগার্ড কাজ করছে।

সূত্র : আল-জাজিরা, এনডিটিভি, এএফপি ও গালফনিউজ।

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit