রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কাল ঢাকায় বিএনপির সমাবেশ : পরশু জেলা ও মহানগরে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিএনপি আহুত দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম এটি। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় এ সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ শুরু হবে বেলা ২টায়।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে আগামী শুক্রবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কালকের সমাবেশের ব্যাপারে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বলেন, স্মরণকালের লোকসমাগম ঘটবে এ সমাবেশে। সেভাবে আমরা সব প্রস্তুতি নিয়েছি। ঢাকা মহানগর ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যেভাবে এই সমাবেশে আসবেন- তাতে দুপুরের মধ্যেই এই এলাকা জনসমুদ্রে পরিণত হবে।

মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেন, ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। শুধু তাই নয়, ঢাকাবাসীর মধ্যে যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত নন- তারাও এই সমাবেশে আসবেন বলে আমরা ধারণা করছি। কারণ জ্বালানি তেল, দ্রব্যমূল্য বৃদ্ধি- এগুলো কোনো রাজনৈতিক বিষয় নয়। সর্বস্তরের মানুষই আজ ভুক্তভোগী। কাজেই এই সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটবে। তাছাড়া আমাদের এই সমাবেশ হবে শান্তিপূর্ণ। ঐতিহাসিক এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দেব- অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সর্বশেষ জনসমাবেশটি অনুষ্ঠিত হয়েছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit