শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলা নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনায় রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে অন্যদিকে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলছে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের বিরুদ্ধে ‘ভণ্ডামি’র  এই অভিযোগ এনেছে কায়রোর রুশ দূতাবাস।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কায়রোর রুশ দূতাবাস এক টুইটবার্তায় বলেছে—–গত এপ্রিল মাসে ইউক্রেনের বুচায় গণহত্যার জন্য রাশিয়াকে দোষারোপ ও দায়ী করতে ইয়ার লাপিদের মিথ্যার সঙ্গে আগস্টে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলার ঘটনা তুলনা করুন। ফিলিস্তিনিদের জীবন সম্পূর্ণ উপেক্ষা করা কী দ্বিচারিতা নয়?

খবর অনুসারে, কায়রোর রুশ দূতাবাস এপ্রিলে করা ইয়ার লাপিদের একটি টুইট রি-টুইট করে। ওই টুইটে লাপিদ লিখেছিলেন, রাশিয়ার সেনাবাহিনী চলে যাওয়ার পর বুচা শহরের ভয়ঙ্কর দৃশ্যের ব্যাপারে উদাসীন থাকা সম্ভব নয়। ইচ্ছাকৃত বেসামরিক জনগণের ক্ষতি করা একটি যুদ্ধাপরাধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই।

অবশ্য ওই টুইট করার সময় ইয়ার লাপিদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit