সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগড়াছড়িতে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের পাশে দাড়াঁলেন জেলাপরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আজ সকালের দিকে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময়  শ্রাবন দেওয়ান স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট খুলে তার গায়ের ওপর পড়ে। মৃত্যু বরন করেন। বুধবার (১০আগষ্ট ২০২২ইং)সকালের  দিকে খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ দেওয়ানের অকাল মৃত্যুতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

সংবাদটি পাওয়ার সাথে সাথে পার্বত্য জেলা পরিষদের   সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক  নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ফাতেমা মেহের ইয়াসমিন ও জনসংযোগ কর্মকর্তা  চিংলামং চৌধুরীকে ঘটনা স্থলে পাঠান। ঘটনাস্থল পরিদর্শনের প্রেক্ষিতে একটি প্রতিবেদন পরিষদ চেয়ারম্যানের নিকট দাখিল করা হয়। দুঃখজনক এ ঘটনার তদন্তের জন্য  পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক  নিলোৎপল খীসাকে তদন্ত কমিটির আহ্বায়ক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ফাতেমা মেহের ইয়াসমিনকে সদস্য সচিব ও পরিষদের সহকারী প্রকৌশলী  মোঃ রেজাউল করিমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়। 

নিহত শ্রাবণ দেওয়ানের দাহক্রিয়া ও ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষথেকে নগদ ২৫,০০০(পঁচিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা নিহতের পরিবারের হাতে তুলেদেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা  চিংলামং  চৌধুরী। এসময় খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ফাতেমা মেহের ইয়াসমিন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit