মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানীর অভিযোগ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি তারুণ্যেই ভরসা রাখতে চান নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। বুধবার (১০ আগস্ট) বেলা ১২টার জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। 
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, গোকুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম বসুনিয়া টোটন, জেলা ছাত্র সমাজের সভাপতি জাকিরুল ইসলাম জাকির প্রমুখ। 
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। কিন্তু জাতীয় পার্টি তাদের দুর্নীতি করার কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারন জনগনের ক্ষতির মুখে ফেলেছে। প্রায় প্রতিদিন সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে।
এছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি করছে। তাই দুর্নীতি বন্ধসহ জ্বালানি তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা। এ সময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit