শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

মোংলায় টানা বৃষ্টিপাত, বন্দরের কার্যক্রম ব্যাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে মোংলায় মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। সাথে মৃদু বাতাসও বইছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) টানা বৃষ্টিতে বন্দরে অবস্থানরত কয়লা, মেশিনারি, ক্লিংকার ও গ্যাসসহ পণ্যবাহী ৯টি জাহাজে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে সিমেন্টের ক্লিংকার জাহাজে। সেখানে বৃষ্টির কারণে খালাস কাজ এক প্রকার বন্ধ রয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা-ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে সুন্দরবন বিভাগ। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন মঙ্গলবার বলেন, লঘুচাপের কারণে সুন্দরবনে
স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াইফুট পর্যন্ত পানি বেড়েছে। সতর্ক সংকেতের ফলে বঙ্গোপসাগর সংলগ্ন দুবলা, আলোরকোল ও ভেদাখালীর খালে ৫০ থেকে ৬০টি জেলে ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit