শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

আশুরার মিছিলে নাইজেরিয়ার সেনাদের হামলা, বহু হতাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিলে সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন। সোমবার বিনা উসকানিতে নাইজেরিয়ার সেনারা এইসব মিছিলে গুলি চালায়।

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের মুখপাত্র শেখ আব্দুল হামিদ বেলো নিশ্চিত করেছেন যে, সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন শোক প্রকাশকারী শিয়া মুসলমান নিহত হন। জারিয়া সেন্ট্রাল মার্কেট এলাকায় ওই শান্তিপূর্ণ শোক মিছিল বের হয়।

শেখ বেলো হচ্ছেন নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা ইব্রাহিম আল জাকজাকির মনোনীত জারিয়া এলাকার প্রতিনিধি।

পরে শেখ বেলো জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ছয়-এ দাঁড়িয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, সেনারা বেপরোয়াভাবে নিরপরাধ সাধারণ মানুষের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে শেখ জাকজাকির ভাতিজা রয়েছেন বলে জানা গেছে তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাইজেরিয়ার বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবী (স.) এর নাতি ইমাম হোসেন (আ.) এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১০ মহরম সারা বিশ্বে শোক পালন করা হয়। ইতিহাসের এই দিনে কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বর্বরতার শিকার হয়ে অত্যন্ত নির্মমভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (আ.) এবং তার বেশ কয়েকজন সঙ্গী ও নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit