শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

ইউক্রেনকে আরো অস্ত্র দিবে আমেরিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনকে আরো এক বিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হবে বলে জানিয়েছে আমেরিকা। সোমবার হোয়াইট হাউস থেকে একথা জানানো হয়।

ইউক্রেন জানিয়েছে, মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করেই তারা খেরসনে কৌশলী সুবিধা পেয়েছে। তাদের আরো মিসাইল প্রয়োজন বলেও জানিয়েছে ইউক্রেন।

আমেরিকাও জানিয়েছে, তাদের আরো অস্ত্র দেয়া হবে। এক সপ্তাহ আগেই আমেরিকা ৫০০ মিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছিল। এবার ঘোষণা হলো এক বিলিয়ন ডলারের অস্ত্রের প্যাকেজ। অন্যদিকে, জার্মানির অস্ত্রও ইউক্রেনে গিয়ে পৌঁছেছে।

এদিকে ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়ার পরমাণু প্রকল্পে যেতে চায় জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস আবেদন করেছেন, তাদের প্রতিনিধিদের যেন ওই পরমাণু কেন্দ্রে যাওয়ার অনুমতি দেয়া হয়।

ওই কেন্দ্রটি নিয়ে চিন্তায় জাতিসংঘসহ একাধিক সংস্থা। কারণ সম্প্রতি ওই কেন্দ্রে মিসাইল হামলা হয়েছে। যার দায় রাশিয়া এবং ইউক্রেন একে অপরের উপর চাপিয়ে দিয়েছে। ঝাপোরিজ্ঝিয়া পরমাণু প্রকল্পটি এখন রাশিয়ার দখলে। কিন্তু তার ভেতর ইউক্রেনের কর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ওই কেন্দ্রের ভেতরে মিসাইল ছোঁড়া হয়।

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/ দুপুর ১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit