শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

গাজা সংঘাত প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। এদিকে তিন দিনের ব্যাপক সংঘাতের পর ইসলামি জিহাদ যোদ্ধা ও ইসরাইলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সংঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে। খবর এএফপি’র।

বৈঠকের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে দেয়া বক্তব্যে জাতিসংঘ মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর উইনেসল্যান্ড সতর্ক করে বলেন, “ফের যুদ্ধ শুরু হলে পরিণতি হবে ‘ভয়াবহ’।”

তিনি সতর্ক করে বলেন, “এ অস্ত্রবিরতি ভঙ্গুর।”

রাশিয়ার রাষ্ট্রদূত ভসিলি নেবানজিয়া জোর দিয়ে বলেন, “সেখানে আবারো সংঘাত ছড়িয়ে পড়ায় নিরাপত্তা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। আর এই সংঘাত পুরোদমে সামরিক লড়াই ফের শুরুর ক্ষেত্রে ইন্ধন যোগাতে পারে। সেখানে ফের যুদ্ধ বেধে গেলে গাজা মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। সেখানের মানবিক পরিস্থিতির ইতোমধ্যে অনেক অবনতি ঘটেছে।”

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার থেকে গাজায় ইসলামি জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও কামানের গোলা বর্ষণ করেছে। এর প্রতিশোধ নিতে ইসলামি যোদ্ধারা সহস্রাধিক রকেট হামলা চালায়।

গত বছর ১১ দিনের যুদ্ধের পর এ সহিংসতা ছিল গাজার সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মিশরের মধ্যস্থতায় রোববার রাতে একটি অস্ত্রবিরতিতে পৌঁছানোর পর লড়াইয়ের সাময়িক অবসান ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সংঘাতে গাজা উপত্যকায় ১৫ শিশুসহ ৪৪ জন নিহত ও ৩৬০ জন আহত হয়। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের রুদ্বদ্ধার আলোচনা অনুষ্টিত হলেও কোন বিবৃতির আশা করা যাচ্ছে না। বেশ কয়েকটি কূটনৈতিক সুত্র জানিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকের পর উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হতে পারে।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit