শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

ভয়াবহ আগুন কিউবার তেল গুদামে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯৬ Time View

ডেস্কনিউজঃ এখনো আগুন জ্বলছে কিউবার মূল তেল গুদাম মাতানজাসে। ভেনেজুয়েলা এবং মেক্সিকো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

কীভাবে আগুন

কিউবার প্রশাসন জানিয়েছে বাজ পড়ে আগুন লেগেছে ওই তেল গুদামে। একটি তেলের ট্যাঙ্কারে প্রথমে আগুন লেগেছিল। কিন্তু তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এই মুহূর্তে তৃতীয় ট্যাঙ্কটিতে আগুন লেগেছে। আরো পাঁচটি ট্যাঙ্ক তার পাশে আছে।

কিউবার দমকলবাহিনী এখনো আগুন না লাগা পাঁচটি ট্যাঙ্কে ক্রমাগত পানি দিয়ে সেগুলো ঠাণ্ডা রাখার চেষ্টা করছে। কিউবার সেনা ইঞ্জিনিয়াররা তৃতীয় ট্যাঙ্কের থেকে বাকি পাঁচটি ট্যাঙ্কের মাঝখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। যাতে আগুন ছড়ালেও তা অন্য ট্যাঙ্কগুলো পর্যন্ত পৌঁছাতে না পারে।

মেক্সিকো এবং ভেনেজুয়েলার সাহায্য

দুই দেশই তাদের দমকলকর্মীদের কিউবায় পাঠানোর কথা জানিয়েছে। সকলে মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

রাজধানী হাভানা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মাতানজাস তেল গুদাম। একে সুপার অয়েল ট্যাঙ্কার বলা হয়। এক একেকটি ট্যাঙ্কে তিন লাখ ব্যারেল করে তেল ধরে। ইতোমধ্যেই তিনটি ব্যারেলে আগুন লেগেছে। অর্থাৎ, প্রায় নয় লাখ ব্যারেল তেল নষ্ট হয়েছে। এতে বিপুল ক্ষতি হয়েছে কিউবার।

আগুনের পরিস্থিতি দেখতে গিয়ে আহত হয়েছেন কিউবার বিদ্যুৎমন্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যখন সেখানে ছিলেন, তখন একটি ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বস্তুত, আগুন নেভাতে গিয়ে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ১৭ জন নিখোঁজ। ১২০ জন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, দূর থেকে আগুন দেখে মনে হচ্ছে, বিরাট বিরাট ট্যাঙ্কে অলিম্পিকের আলো জ্বলছে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে। ১০০ কিলোমিটার দূরে হাভানা থেকেও ধোঁয়া এবং আগুন দেখা যাচ্ছে।

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/দুপুর ১২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit