শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সাড়ে ৫ বছরে গণপরিবহনে ৩৫৭ ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২২৭ Time View

ডেস্কনিউজঃ গত সাড়ে পাঁচ বছরে ৩৫৭জন নারী ধর্ষণের শিকার হয়েছেন গণপরিবহনে। বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনগুলোতে নির্যাতনের শিকার হয়েছে আরও চার হাজার ৬০১ জন। ২০১৭-২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত এ ঘটনাগুলো ঘটেছে। এই সময়ে খুন হয়েছে ২৭ জন।

সোমবার (৮ আগস্ট) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সেভ দ্য রোড’র মহাসচিব শান্তা ফারজানা বলেন, ৩১টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও টিভি চ্যানেল এবং বিভিন্ন জেলা-উপজেলায় সক্রিয় সংগঠনের স্বেচ্ছাসেবকদের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মহাসচিব বলেন, এক শ্রেণির কুরুচিপূর্ণ মানুষ নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে যেমন কটূক্তি করে, ঠিক তেমনি নির্যাতন-নিপীড়ন করতেও এসব লোক পিছপা হয় না। অবস্থা রয়েছে ট্রেন, লঞ্চঘাট বা বিমান বন্দরেও। এসব ঘটনায় হিজাব পরিহিত নারীরাই সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন।

প্রতি ১০০ জন নারীর মধ্যে ৯৯ জন নিপীড়নের শিকার হন মন্তব্য করে শান্তা ফারজানা আরও বলেন, এসব ঘটনার নেপথ্য কারণ পুরুষদের হীন মানসিকতা, ধর্মীয় অনুশাসন না মানা এবং বিচারহীনতার সংস্কৃতিই এর জন্য দায়ী।

সংগঠনটি প্রতিবেদনে তিনটি সুপারিশ করে। তাদের মতে, রাষ্ট্রীয়ভাবে নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনে সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে ‘নারী প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতা তৈরি করা। সেখানে ধর্মীয় অনুশাসন, নীতি, আদর্শ, সভ্যতার আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে। এসব বিষয় গণমাধ্যমে প্রচার এবং পাঠ্যবইতে সংযুক্ত করা।

মালিক, চালক, হেলপার, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের অবশ্যই যাত্রীদের প্রতি আচরণ বিষয়ে প্রশিক্ষণ এবং অসদাচরণ করলে শাস্তির বিষয়টি জানিয়ে দেওয়া।

সড়কে প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন, সব সড়ক, মহাসড়ক ও সেতুতে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা।

কিউএনবি/বিপুল/০৮.০৮.২০২২/ রাত ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit