সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

জাতীয় পার্টি-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় পার্টি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চীফ অব পার্টি ডানা এম ওল্ডস। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান মুখপাত্র হিসেবে কাজ করবেন। 

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে ইউএসএআইডি’র ডিরেক্টর ক্রিষ্টিন এম ওয়ালস, ডেমোক্রেসি ইন্টারন্যাল এর ডেপুটি চীফ অব পার্টি লেজলী রিচার্ডস, ইউএসএআইডি’র পলিটিক্যাল এ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান, আব্দুল আলীম এবং ডেপুটি ডিরেক্টর শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit