শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : সরকার ভাড়া বাড়ানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত বর্ধিত ভাড়ার তালিকা দেয়া হয়নি। এই সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহণে ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এখন পর্যন্ত যেহেতু প্রজ্ঞাপন জারি হয়নি, তাই বিআরটিএ এবং মালিক সমিতির পক্ষ থেকে চার্ট তৈরি হয়নি। এই সুযোগে গড়পড়তায় হিসাব করে বাসে কন্ডাক্টররা বাড়তি ভাড়া নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও তা বাড়িয়ে ১৫ থেকে ২০ টাকা নেওয়া হচ্ছে। এতে কোথাও কোথাও যাত্রী-শ্রমিকদের মাঝে চলছে বাহাস।

রোববার (৭ আগস্ট) রাজধানীর মালিবাগ, রামপুরা, কুড়িল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শনির আখড়া ও ধোলাইপাড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। তালিকা হওয়ার আগেই ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। উল্লেখ্য, শনিবার বিআরটিএ কর্তৃপক্ষ ও পরিবহন মালিকের বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এতে দূরপাল্লায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৫ পয়সা বা প্রায় ১৬ শতাংশ বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা। 

তবে বাড়ানো হয়নি ঢাকার আশেপাশের জেলায় বাসের ভাড়া। তা প্রতি কিলোমিটারে আগের ২ টাকা ৪০ পয়সাই থাকছে। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা। এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ায় সরকার। এতে করে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit