শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নিজের বিয়েতে যেতে না পেরে পাঠালেন ভাইকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাবের নতুন সদস্য তিনি। তাই নিজের বিয়েতেই ছুটি পেলেন না।  তাই বলে বিয়ে পিছিয়ে দেননি। নিজে বিয়েতেই যোগ দিতে না পারলেও ভাইকে পাঠিয়ে দিলেন।

এভাবে নিজের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন ফুটবলার মোহামেদ বুয়া তুরে।

চাইনিজ সুপার লিগ মাতিয়ে গত জুলাইয়ে সুইডিশ ক্লাব মালমোতে যোগ দেন সিয়েরা লিওনের এই ফুটবলার। গত ২১ জুলাই চীন থেকে সুইডেনে পাড়ি জমান তিনি। আর তাকে দলে নিয়ে পরবর্তী ম্যাচের একাদশ ঘোষণা করে ক্লাব।

এমন সুখবরে উল্টো বিপাকে পড়ে যান বুয়া তুরে। কারণ ক্লাবে যোগদানের দিন তথা ২১ জুলাই ছিল তার বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ।

বিয়ের দিনে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর পরই সুইডেন থেকে সিয়েরা লিওনে যাওয়ার পরিকল্পনা ছিল তার।  কিন্তু নুতন ক্লাবের একাদশে নাম থাকায় নিজের বিয়ের অনুষ্ঠানে আর যোগ দিতে পারেননি তিনি।

তবে বিয়ের অনুষ্ঠান যাতে পিছিয়ে না যায়, সেজন্য বিয়েতে নিজের ভাইকে তার পক্ষে উপস্থিত থাকতে পাঠিয়ে দেন।

কিন্তু বিয়ের আনুষ্ঠানিকা শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন বুয়া তুরে।  তাকেও দেখা যায় বরের বেশে। যা দেখে অনেকের বিস্মিত হওয়ার উপক্রম।

কখন সুইডেন থেকে আফ্রিকায় গেলেন তিনি?

বুয়া তুরে অবশ্য সে রহস্য আগেই ফাঁস করে দিয়েছেন।  জানিয়ে দেন, বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলে রেখেছিলেন।

এক সাক্ষাৎকারে তুরে বলেন, ‘২১ জুলাই সিয়েরা লিওনে আমাদের বিয়ে হয়েছে। আমাকে মালমো দ্রুত ক্লাবে যোগ দিতে বলায় সেখানে (বিয়েতে) উপস্থিত থাকতে পারিনি। আমার পক্ষে বিয়েতে আমার ভাই উপস্থিত ছিল।  বেশ কিছুদিন ধরে আমার স্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না আমার।  তবে আমি তাকে (স্ত্রীকে) সুইডেনে নিয়ে আসার চেষ্টা করব।’

ছবিগুলোর বিষয়ে তুরে বলেন, ‘ওগুলো আমরা আগেভাগেই তুলে রেখেছিলাম। যদিও আমি সেখানে ছিলাম না, তবুও ছবিগুলো দেখলে যেন মনে হয় আমি সেখানেই ছিলাম।

এদিকে মালমোর হয়ে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে বুয়া তুরের। গত ৪ আগস্ট ইউরোপা লিগে বাছাইপর্বের ম্যাচে ডিডেলেংয়ের বিপক্ষে সুইডিশ ক্লাবটির হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটিতে ৩-০ গোলে জয়ে পেয়েছে তার ক্লাব মালমো।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit