বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

কর্মবিরতিতে ট্যাংকলরি, ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ট্যাংকলরি মালিক-শ্রমিকরা। এতে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। 

রোববার (৭ আগস্ট) সকাল থেকে পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপোতে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

এতে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ১৫ জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ। 

তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জ্বাদুল করিম কাবুল বলেন, কমিশন বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগীয় কমিটি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে।

ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন লিটার প্রতি বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদানের দাবি জানান। 

২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit