সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে হঠাৎ করে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নজিরবিহীন দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ভোলায় পুলিশের গুলিতে দুই জন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

রিজভী বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।

বিপুল /০৬.০৮.২০২২/ রাত ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit