বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

ধর্মপাশায় শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

সাদ্দাম হোসেন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৮৭ Time View

সাদ্দাম হোসেন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আসাদ মিয়ার বিরুদ্ধে মোবাইল ব্যাংকিংয়ে আসা শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা কৌশলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মারজান ও তৃতীয় শ্রেণির ছাত্র মারুফের অভিভাবক শাহেদা আক্তার এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র আয়নাল হকের অভিভাবক আইনুর বেগম এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকদের মোবাইল ফোনে শিক্ষাবৃত্তির টাকা আসে। সেই টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে দপ্তরি অভিভাবকের মোবাইল ফোনের গোপন পিন নম্বর নিয়ে নেয়। পরে সেই গোপন পিন নম্বর দিয়ে মোবাইল থেকে টাকা উত্তোলন করে দপ্তরি আসাদ মিয়া। ছাত্র-ছাত্রীর অভিভাবকরা শিক্ষাবৃত্তির টাকা দোকান থেকে উত্তোলন করতে গেলে জানা যায় আসাদ মিয়া তাদের টাকা উত্তোলন করছে।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে আসাদ মিয়া টাকা উত্তোলনের কথা অস্বীকার করে। অভিযুক্ত দপ্তরি আসাদ মিয়া বলেন, ‘আমি এমনটি করিনি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit