বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

মহাসড়কের ত্রিশাল অংশে থ্রী হুইলার বন্ধে কোন প্রকার আপোষ নেই- ওসি মাইন উদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল অংশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনা এড়াতে থ্রী হুইলার বন্ধে অভিযান অব্যাহত রেখেছেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন। বুধবার (৩ আগস্ট) সকালে থানা সেকেন্ড অফিসার মোঃ মোজাম্মেল হক সহ চৌকস পুলিশের একটি টিম নিয়ে দরিরামপুর বাসষ্ট্যান্ড মোড় হইতে ছাইফুল কমিশনার বাড়ির সামনে পর্যন্ত পায়ে হেঁটে মহাসড়কে পরির্দশন করেন। এসময় ওসি মাইন উদ্দিন এই প্রতিবেদক কে বলেন, এই সড়কটি জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম একটি মহাসড়ক।

এই সড়কে থ্রী হুইলার চলাচল সরকারি আইন অনুযায়ী বেআইনি। ত্রিশাল অঞ্চলে সড়ক দূর্ঘটনায় থ্রী হুইলার অন্যতম একটি কারণ বিধায় থ্রী হুইলার বন্ধে কারো সাথে কোন প্রকার আপোষ করবো না। থানা পুলিশের পক্ষথেকে ত্রিশাল অংশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সার্বক্ষণিক একটি মোবাইল টিম কাজ করছে যেখানেই থ্রী হুইলার সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত পাঁচ /সাত দিন যাপৎ থানা পুলিশের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সড়ক দুর্ঘটনারোধে সকল ধরনের পদক্ষেপ চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit