রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

চৌগাছায় বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রপাতে সেলম হোসেন (৩১) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। বুধবার ৩ আগস্ট দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

প্রত্যাক্ষদর্শি ও সেলিম হোসেনের সহকর্মি আলতাফ হোসেন জানান, সেলিমসহ তারা ১১ জন বারুইহাটি গ্রামের পূর্বমাঠে দিনমজুর হিসেবে আমন ধানের চারা রোপন করছিল। হঠাৎ বেলা ১১ টার দিকে বৃষ্টি শুরু হলে তারা মাঠ ছেড়ে বাড়ি ফিরে আসছিল। পথিমধ্যে তারা গ্রামের গভীর নলকুপের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে সেলিম হোসেন ঘটনাস্থেলই মৃত্যুবরণ করেন।

আলতাফ হোসেন আরো বলেন, আমরা নলকুপের পানি সেচের ড্রেনের উপর দিয়ে এক সারিতে যাচ্ছিলাম, সেলিম ছিল আমার পিছনে হঠাৎ সে আমার পিছন থেকে আগে উঠে যায়। আর সে সময়ই তার মাথার উপর বজ্রপাত হয়। বজ্রপাতে সেলিমের মাথার চুল ও গায়ের জামাই আগুন ধরে পুড়ে যায়। নিহত সেলিম হোসেনের তামিন হোসেন নামে ছয় বছরের এক ছেলে রয়েছে। ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মেহেদী মাসুদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit