শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

লালমনিরহাটে গাঁজাসহ সময় টিভির ভুয়া সাংবাদিক  আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে সময় টেলিভিশনের সাংবাদিক পরিচয় দানকারী এক ভূয়া সাংবাদিককে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ ।মঙ্গলবার(২আগস্ট) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার পাশে পুলিশ চেকিং সময় এই ভূয়া সাংবাদিক আটক হয়।গাঁজাসহ আটককৃত ভূয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন বাবু (৩২)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কালেমৌজা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং এর সময় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চেকিং চলাকালে একজন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে টোল প্লাজা পার হওয়ার চেষ্টা করে। এসময় ওই ব্যাক্তির চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও চেকিং করা হয়। পরে তার গাড়িতে থাকা একটি সাদা রঙের বাজার করা ব্যাগে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। এ সময় তার গলায় সময় টেলিভিশনের ভূয়া একটি আইডি কার্ড ঝুলানো অবস্থায় দেখতে পাওয়া যায় এবং সে সময় টেলিভিশনের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

আইডি কার্ডটিতে সময় টিভির লোগো ব্যবহার করেছে চতুর এই মাদক কারবারি। পরে আইডি কার্ডটি সন্দেহজনক হওয়ায় যাচাই করে ভূয়া বলে জানতে পারে পুলিশ।গাঁজাসহ আটক ভূয়া সাংবাদিক জসিমের নিকট উদ্ধার হওয়া আইডি কার্ডটিতে কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার পদবিসহ সময় টিভির নাম এবং আইডি নাম্বার  RKS ০৩, রক্তের গ্রুপ -বি+ এবং ০১৯৫১৭৩৫৮৩৫ মোবাইল নাম্বার উল্লেখিত আইডি কার্ডের মেয়াদ ১ জানুয়ারি ২০৩০ পর্যন্ত উল্লেখ করা রয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে  জানান, আটককৃত ভূয়া সাংবাদিককে দুই কেজি গাঁজা, একটি পালসার মোটরসাইকেল ও সময় টিভির একটি ভূয়া আইডি কার্ডসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit